ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজ

সেক্টর-১০, উত্তরা, ঢাকা | EIIN: ১৩৭৬৭৩ | মোশারফ স্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান
📅 স্থাপিত: ১৯৯২ খ্রি.
🎯
আমাদের মিশন ও ভিশন

🎯 মিশন

জ্ঞান-বিজ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আধুনিক প্রযুক্তি ও গবেষণামূলক শিক্ষা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা।

🌟 ভিশন

একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন এবং প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করা।

💎 মূল্যবোধ

সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, সৃজনশীলতা, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা — এই মূল্যবোধগুলো আমাদের শিক্ষা কার্যক্রমের মূল ভিত্তি।

📜
প্রতিষ্ঠানের ইতিহাস

ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজ একটি আধুনিক, সুনামধন্য ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার উৎকর্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল চিন্তার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই যুগোপযোগী শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

🎯 আমাদের লক্ষ্য
“জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিশ্বমানের মানবসম্পদ তৈরি করা।”

🏫 Colleges Special Features (কলেজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ)

অভিজ্ঞ, দক্ষ ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষকবৃন্দ
আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ শ্রেণিকক্ষ
কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও সমৃদ্ধ পাঠাগার
ইংরেজি ভাষা ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব
সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
নিয়মিত মূল্যায়ন ও অভিভাবক-শিক্ষক যোগাযোগ ব্যবস্থা
শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব
নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ

ব্লুমিং ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল কলেজ বিশ্বাস করে— প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই অসীম সম্ভাবনা নিহিত রয়েছে। সেই সম্ভাবনার বিকাশ ঘটিয়ে যোগ্য, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে— এটাই আমাদের প্রত্যাশা।

🏛️
ম্যানেজিং কমিটি